Easy words, word repetition, less than 250 words
এক লোক তার বাগানে মাটি খুঁড়ছিলো ও গাছ লাগাচ্ছিলো। তখনি বৃষ্টি শুরু হয় আর অদ্ভুত ঘটনা ঘটে... আকাশ থেকে মাছ পড়ার মতো!
ঘর আঁকা কতই না মজার ব্যাপার! কিন্তু গেইটের রঙ কী হবে?
এই গল্পে, আমরা দেখি, খরগোশের পায়ে পাড়া দেওয়ার কারণে জলহস্তীকে ক্ষমা করায় কি ঘটলো।
চল দেখি ছোট্ট মেয়েটিকে বই বানাতে কে সাহায্য করে
গোরিলা গোগো হারিয়ে গেছে। টোটো কি তাকে খুঁজে পাবে?
কত বিচিত্র রকমের দাঁত আছে জানতে চাও? বইটি পড়লে জানতে পারবে।
তোমরা কি জানতে চাও, আমরা কী করি?
আমি পানি। তোমরা আমার গল্প শোন।
জাম্বো-মাম্বো সার্কাস দেখে বিরু বেশ কিছু বুদ্ধি নিয়ে বাড়ি ফিরল। তোমরা কি তা জানতে চাও?
ট্রাক্টর অসুস্থ হলে তার বন্ধুরা সাহায্য করতে আসে।
ছোট এক বালকের ঘরে সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে। এর কী কারণ হতে পারে?
ম্রীনাগরি শ্রীনিবাস গরুগুলোকে নিয়ে শহরে মেলায় যেতে চায়। কিন্তু এত হর্নের আ্ওয়াজ! সে কী করে যাবে? বইটি পড় জানতে পারবে। *কানে হেডফোন লাগিয়ে রাস্তায় হাঁটা বিপদজনক। কখনো এই কাজ করবে না।
কেউ যখন কলা খেতে চায় না তখন চাষয় শ্রীনাগরি শ্রীনিবাস কী করবে? গল্পটি পড় জানতে পারবে।
তিনটি বিড়ালছানা তাদের প্রতিবেশী একটি কুকুর পেয়েছে। কুকুরটি তাদের সাথে খেলতে চায় কিন্তু বিড়ালছানারা তাকে দেখলেই ভয় পায়। বলতে পারো, তারা কেন ভয় পায়?
ফসলের ক্ষেতে কাকতাড়ুয়া রাখা হয় পশু ও পাখিদের ভয় দেখাতে। কিন্তু কাকতাড়ুয়া নিয়ে ছোট্ট গৌরীর ভাবনা অন্য রকম!
বনের রাজ সিংহের খুব দাঁত ব্যথা। এখন কী করা যায় বলতো?
পশু-পাখিরা মনের খুশিতে কী করছে? জানতে চাও। বইটি পড়।
মনু একটি নতুন রেইনকোট পেয়েছে। ওটা পরার জন্য তার আর তর সইছে না, বৃষ্টি তাকে কতই না অপেক্ষা করিয়ে রাখে।
যখন একটি বাচ্চা হাতি তাদের ঘরে ছুটে আসে, তখন বোটমের বাবা-মা সেটার যত্ন নেন তবে বোটম হিংস্র হয়ে ওঠে। বোটম কি হাতির হাত থেকে মুক্তি পেতে পারবে বা সেও কি এই আদুরে প্রাণীর সাথে বন্ধুত্ব করতে পারবে?
ভালুক বাল্লুর জন্মদিনের অনুষ্ঠানে আশ্চর্য ঘটনা ঘটে। তাকে এবং চিড়িয়াখানার তদারককারী অবন্তিকে অনুসরণ করো। দেখো তারা কেমন মাছের বৃষ্টিতে ভিজে একাকার।
জন্মদিনের পার্টি হল, উপহার পেলে- এবার যাও ঘর পরিষ্কার করতে মাকে সাহায্য কর।
থংওয়াং ও ভালুকা দুই বন্ধু। তাদের হাসাহাসির গল্প শুনতে চাও?
শ্রীনাগরি শ্রীনিবাসের রাগী মুখ দেখলে পাড়ার সবাই ভয় পায়। কিন্তু তোমরা জান, কী করে সে হাসতে শিখল।
স্পট আর স্পাইকের কাণ্ড শুনতে চাও! বইটি পড়।
অভি আর তোতো কাঁচি হাতে চূল কেটে কী আজব অবস্থা হয়েছে তাদের, জানতে চাও?
বন্ধুরা একজন আরেকজনের বিপদে পাশে থাকে। কুমির আর প্রুজাপতি কীভবে একজন আরেকজানের বিপদের পাশে থাকে তার গল্প।
একটি হরিণ শিশুর ছুটোছুটি আর নানা কাণ্ড-কারখানার গল্প।
সোহানা তার মাকে কাজে সাহায্য করে। সোহানার কত বুদ্ধি তা তার কাজের মধ্য দিয়ে বুঝতে পারা যায়।
১...২...৩ চলো প্রাণি গণনা করি। ১ নাকি ২, নাকি ৩?
সার্পি সরলরেখায় চলতে চায়। কিন্তু তুমি কি কখনো কোন সাপকে সোজাভাবে চলতে দেখেছো? সার্পি তার চারপাশের পৃথিবীর দিকে তাকায় এবং একটি সহজ উত্তর খুঁজে পায়।
মেঘের সঙ্গে ঘুরে বেড়াও কারণ সে বৃষ্টি ও আনন্দ নিয়ে আসে।
মা বাসার বাইরে গেছেন। বাবা পরিজ বানিয়েছে্ন। বাবার বানানো পরিজ খেতে কেমন হয়েছে জানো?
নতুন খেলা
.একটি গরুর সাথে পরিবারের সকলের ভালবাসার গল্প।
বৃষ্টির সময় গান, ঝর্ণা, মাটির গন্ধ, মায়ের বানানো পাকোড়া, ময়ূরের নাচ দেখে এক ছোট মেয়ের আনন্দ পাবার গল্প।
মঞ্জু এক টুকরা কাগজ খুঁজে পায়। তার বন্ধুদের হাতে পড়ে এটি হয়ে ওঠে কাগজের অতিরিক্ত মজার সব জিনিস। কাগজের টুকরা দিয়ে কোলাজ অলংকরণ করা হয়েছে। এই ছোট গল্পে কল্পনার খেলা আছে।
একটি দুষ্টু লাটিমের গল্প, যার নিজের একটি মন আছে
উই উই গান গাইতে, নাচতে এবং খেলতে পছন্দ করে। তবে কেউতার ধারালো কাঁটা গুলোকে পছন্দ করে না। কেউই তার সাথে খেলতে চায় না। শুধু একটি ইঁদুর ছানা উই উই বন্ধু হয়। কাঁটা গুলোকে সুন্দর করে সাজিয়ে দেয়। অন্যান্য প্রাণীও কি তা দেখতে পাবে?
শান্তি হাসিখুশি মেয়ে।। কেউই তাকে দু: খিত বা শান্ত দেখেনি। তারপর একদিন সে খুব চুপ করে গেল। শান্তির কী হয়েছে?
শুকরের নাক কেন চ্যাপ্টা তাই নিয়েই গল্প। এই গল্প থেকে আর কী আমরা শিখতে পারি?
বোরা ও নেভি দুই বন্ধু। ওরা দুজনই মেধাবী।
একজন মেয়ে তার স্কুলের শিক্ষককে খুব ভালোবাসে। সে বড় হয়ে তাঁর মতো হতে চায়।
পথে বেড়িয়ে নানা মজার ঘটনা নিয়ে এই গল্প।
একটি বড় লাল বলের ভ্রমণ কাহিনী।
আবর্জনার স্তুপ নিয়ে কাজ করেছে। তারা কি চমৎকার কিছু করতে পারবে?
আমার বাড়িতে স্বাগতম।
সারা পৃথিবীর শিশুরা কঠিন সময়ে একজন আরেকজনকে সাহায্য করতে গিয়ে যে দুঃসাহসিক অভিযানের মধ্য দিয়ে যায় তা দেখুন।
একসময আমাদের পৃৃথিবীতে ডায়নোসরাস ছিল। চল, তাদের কথা জানি।.
একজন মেয়ে তার কাল্পনিক বন্ধুর সাথে বড় হয়।
আনন্দ চাচু নতুন নতুন জায়গায় বেড়াতে পছন্দ করে। প্রতিটি নতুন বেড়ানো তার কাছে একটি করে অভিযান। তার মনে হচ্ছে সেটি নতুন ভাষা শিখেছে। দেখতো তোমারও কি তাই মনে হয়?
এই শব্দহীন গল্পে একটি আমের পৃথিবী ভ্রমণের কাহিনী বলা হয়েছে। শেষ পর্যন্ত এটি কোথায় গিয়ে শেষ হবে অনুমান করো!
এক শিশু তার প্রিয় খেলনাটি হারিয়ে ফেলে। খুব মন খারাপ তার। কেউ কি তার খেলনাটি খুঁজে দেবে?
লরি ডরিকে দেখা যায় না। কেউ বোঝে না যে সে সত্যি সত্যি আছে। একদিন সে সবাইকে বুঝিয়ে দেয় যে সে আছে এবং সে দেখতে কেমন।
ছোট পিঁপড়া বই পড়তে পছন্দ করে, কিন্তু অন্যেরা ভাবে বই পড়া বোকামি। তার পড়া কি সকল পিঁপড়ার কাজ লাগবে?
কে উড়তে পারে আর কে পারে না?
ওগুলো কাদের পা? কয়টি পা? চলো গুনে দেখি।
খুতশো স্বপ্ন দেখে। সে ঘামতে ঘামতে ঘুম থেকে জাগে। কী স্বপ্ন দেখেছে সে?
দুষ্ট কাক কাকা চুড়ুই মুন্নির ডিম খেতে চায়। কিন্তু মুন্নি বেশ চালাক। এই গল্পের অন্য চরিত্ররাও চালাক। এটি পাঞ্জাবের একটি লোককাহিনী।
পৃথিবীর কোথাও কি আমার মত দেখতে কেউ আছে !
মা বক বিপদে পড়েছে এবং তার সাহায্যে এগিয়ে আসে লুঙ্গিলে। লুঙ্গিলে বিপদে পড়লে কি মা বক তাকে সাহায্য করতে পারবে?
এটি একটি পড়ুয়া শিশুর কাহিনী। সে বই পড়তে এতটাই পছন্দ করে যে পড়ার পর পরিবারের লোকজনকে একটি গল্প না বললে তার শান্তি নেই।
আমি পছন্দ করি
অনেক মজার জিনিস আছে যা শিশুরা নিজেরাই করতে পারে। সেগুলো কী?
একজন বড় ছেলে বা মেয়ে অন্যদের নানাভাবে সাহায্য করতে পারে। সাহায্য করা মজার ব্যাপার। এটি "বড় হওয়া" সিরিজের চারটি বইয়ের একটি।
দেখে যাও আমি নিজে নিজে কী কী করতে পারি।
একটি ছোট ছেলে উপরে উঠতে শেখে। তবে সে কি উঠতে পারবে? এই গ্রন্থটি 'গ্রোয়িং আপ' সিরিজের চারটি বইয়ের একটি পর্ব।
একটি ছোট মেয়ে অন্ধকারে একা বের হয়। কী দেখে সে?
ছোট পিপড়ার পানির পিপাসা পেয়েছিল এবং সাদা ঘু ঘু তাকে সাহায্য করেছিল। ছোট পিপড়ার কি ঘু ঘু কে সাহায্য করতে পারবে যখন তার সাহায্যের প্রয়োজন হবে?
হাচ্চুরাম কি এমন কিছু করে যার কারণে পুরো শহর ভয়ে থাকতো? তুমি কী জানতে চাও সেটা কী?
ঠাকুমা কেবলই তার চশমা হারিয়ে ফেলে। আর সেই চশমা খুঁজে বের করার জন্য দরকার এক ছোট পাকা গোয়েন্দা।
মঙ্গুর খামারের এক কুকুরছানার ঘুম আসে না। সে রাতের বেলা বাইরে বেরিয়ে পড়ে এবং মজার মজার পশুপাখির দেখা পায়।
শিশুরা সবসময় তাদের অভিজ্ঞতার কথা অন্যকে বলতে পছন্দ করে। ‘বই কিনতে যাওয়া’ থেকে জানা যাবে এরকম অভিজ্ঞতা কতো আনন্দদায়ক হতে পারে। দেখো বইয়ের দোকানে ভাইবোনেরা কিভাবে বই সংগ্রহ করে।
লেখকঃ হেলেঙ্গিয়ে জন্ডি, ক্যাথারিন গ্রোয়েনওয়াল্ড, অনুবাদকঃ বিনয় বর্মন
চান্দু উঁচুতে ওড়ার স্বপ্ন দেখে। তার সঙ্গে চলো। তুমি কী স্বপ্ন দেখো?
পোশাক উৎসবের বর্ণ, শব্দ, গন্ধ ও অনুভূতি উপভোগ করো।
মোটা রাজা চিকন কুকুরের পিছনে পিছনে দৌড়ায়। তুমিও রাজার সঙ্গে দৌড়াতে পারো।
এক পরিশ্রমী ষাঁড় এবং এক চালাক গাধা নিয়ে লেখা হয়েছে এই গল্পটি।
আনু তার বাবার কোন জিনিসটি সবচেয়ে বেশি পছন্দ করে? তার গোঁফ! আসলে আনু গোঁফওয়ালা সবাইকে পছন্দ করে। যখনই সে গোঁফ দেখে তখনই তার মাথায় মজার ভাবনা আসে।
তুমি কি সোজা লেজ নাকি বাঁকা লেজ পছন্দ করো? আমরা কিছু জিনিস সোজা আবার কিছু জিনিস বাঁকা পছন্দ করি।
হাতির নাক লম্বা। এই বই পড়লে জানতে পারবে হাতির নাক কিভাবে লম্বা হলো।
তুমি কি কখনো এমন গরু দেখেছো যার একটি শিং এবং কোনো লেজ নেই?
কভিবইটি হলো একটা আবেদন যেন কভিড-১৯ নিয়ে যে কথোপকথন চলছে তা নিয়ে পারিবারিকভাবে আলাপ হয়।
বনের সব প্রাণীরা পিপাসীত। যখন তারা পানি খেতে যায় চলো আমরাও তাদের সাথে যোগ দেই
একটি স্বাধীন বিল্লির মজার গল্প
একজন বিখ্যাত শিল্পী প্রকৃতির রঙ নিয়ে খেলে। ছোটদের জন্য চমৎকার এক বই।
চুনু ও মুনু চারপাশে তাকায়। প্রকৃতির সবকিছু নাচগানে মগ্ন। তারাও নাচগান করতে চায়।
মুরগি ও কেন্নো বন্ধু, কিন্তু তারা সবসময় একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় মাতে। একদিন মুরগি হেরে গিয়ে এমন রেগে যায় যে সে বোকার মতো এক কাণ্ড করে বসে।
এই বইতে শিশু তার চারপাশে নানারকমের মজার শব্দ শোনে। তুমিও কি তা শুনতে পাও?
এই বইয়ের পিঁপড়াগুলোকে দেখো। তারা ক্ষুদে পাঠকদের মাতিয়ে রাখবে।
রোহান দাঁত মাজতে অথবা গোসল করতে পছন্দ করে না। কিন্তু তার বোন এমন কিছু গোপন কথা বলে যে তাতে তার মন বদলে যায়।
এক সাহসী কালো পিঁপড়া ঝোপজঙ্গলে ঘুরে বেড়ায়। সে অন্য প্রাণিদের দেখে আর নতুন নতুন জিনিস শেখে। আবার যখন সে অভিযানে বেরুবে তখন কী ঘটবে বলে তুমি মনে করো?
চুন্নু ও মুন্নুকে দেখো তারা কিভাবে ছপাৎ ছপাৎ করে গোসল করে। শব্দ করে পড়ার জন্য মজার এ বই। আর শিখে নাও কিভাবে সুন্দর করে শুভরাত্রি জানাতে হয়।
এটা কে করেছে? অবনি জানে না। তার মা জানে না। কিন্তু তুমি জানতে পারবে এটা কে করেছে। জানতে হলে মটরশুঁটি নিয়ে লেখা এই বইটি পড়ে নাও।
ডেইজি উড়তে চায় কিন্তু অন্য সব মুরগী তার কথা শুনে হাসে এবং বলে মুরগীরা উড়তে পারে না। ডেইজি কি উড়তে পারবে?
এ দিয়ে হয় অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া। বি দিয়ে হয় বী, বী মানে মৌমাছি। এন দিয়ে হয় নেচার, নেচার মানে প্রকৃতি। প্রকৃতির নানা উপাদান দিয়ে সাজানো হয়েছে এই সুন্দর ইংরেজি বর্ণমালার বইটি।
"রাস্তায় রঙের মেলা"-তে সনু, মনু ও রিনা তিনজন মিলে অনেক রঙ আবিস্কার করে। এই দ্বিতীয় বইয়ে তিন বন্ধু খেলতে বের হয়। তারা জানতো না যে তারা এতো পশুপাখির দেখা পাবে। তুমিও কি তাদের সঙ্গে দেখা করতে চাও?
এই গল্পটি একটি মাছ ও একটি বুদ্ধিমান ছোট বানরছানার যে তার মায়ের সাথে নিজের জগত তৈরী করে নিতে শিখেছে। এখন তার সিদ্ধান্ত নিতে হবে সে ঝুকি নিবে কিনা। কী মনে হয় সে কী করবে?
ইদুরের ঘুমানোর জন্য একটি জায়গার প্রয়োজন ছিল, ইদুরের স্বপ্ন কেমন হবে?
লেখকঃ লিন্ডি পেলজল, এলানা ব্রেগিন ও রাইশা ভডা, অনুবাদঃ বিনয় বর্মন
বাবু তার বাবার সঙ্গে জাদু প্রদর্শনীতে যাচ্ছে, সেজন্য সে বেশ উত্তেজিত। বাবু কোন জাদুটি বেশি পছন্দ করবে?
কুকুর বেশ শীত লাগে! ভাগ্যিস, বিড়ালের অনেক অতিরিক্ত জামাকাপড় আছে যা কুকুর পড়ে দেখতে পারে।
বিড়াল ও কুকুর বৃষ্টিতে আটকে পড়েছে। তাদের পিঠের ব্যাগগুলো কি ভিজে যাবে নাকি ঠিক সময়মতো কোনো বন্ধু ছাতা নিয়ে হাজির হবে?
রঙিণ প্রাণি ও বস্তু দশ পর্যন্ত গুণে মজা করো। আর কোন জিনিস তোমাকে দশ পর্যন্ত গুণতে সাহায্য করতে পারে?
ট্যাপ সাহেব কঠোর পরিশ্রম করেন। তিনি পানি সরবরাহ করেন। প্রতিদিন কেন ট্যাপ সাহেবের পানির দরকার হয় লোকজনের?
কুকুরের দরজায় হলুদ প্রাণিটি কে? এটা যে বিড়াল — কিন্তু বিড়ালটি হলুদ কেন?
বিড়াল ও কুকুর একটি রহস্যময় ডিম দেখতে পায়। এটি কার হতে পারে? খুঁজে দেখতে বিড়াল ও কুকুর অভিযানে বের হয়।
জীবন ঘুড়ি ওড়াতে চায়, কিন্তু সে জানে না কিভাবে তা করতে হয়। জেনে নাও জীবন ও তার বোন রমিলার ঘুড়ি ওড়ানোর জন্য কীকী জানা দরকার।
অনেক হেয়ার স্টাইল আছে। হেয়ার স্টাইল পরিবর্তন করলে তোমাকে কার মতো দেখাবে?
শানু এবং তার বন্ধুরা বেলুন ফুলালো এবং তা ফেটে গেলো। তোমার কি মনে হয় কি ঘটলো যখন শেষ বেলুনটি ফেটে গেলো?
বিট্টু তার রঙিন বল হারিয়ে ফেলেছে। পশুপাখিরা কি বিট্টুকে সেই বল খুঁজে পেতে সাহায্য করতে পারে?
বিড়াল ও কুকুর একট চিহ্ন দেখতে পায়। অর্থহীন চিহ্ন; এটি অনবরত হরফ পরিবর্তন করে! তখন, অপ্রত্যাশিত কিছু ঘটে।
বিড়াল ও কুকুর একটি রঙিন প্রজাপতি ধরতে চায়। কিন্তু প্রজাপতিটি দ্রুত উড়ে যায়।
সাতদিনের ছুটির সকল মজাদার কাজকর্ম পড়ো এবং উপভোগ করো।
বিড়াল ও কুকুরের জন্য এখন আঁকার সময়। তারা কী আঁকবে? তুমি কী আঁকা শিখবে?
একটি ঘুড়ি গাছে আঁটকে যায়। দেখো তো পাখিরা তাদের গাছে আসা সেই অদ্ভুত বস্তুটিকে দেখে কে কী বলে।
বিড়াল ও কুকুর বল নিয়ে খেলে। তখনই একটা ভুল হয়ে যায়। ভাগ্যিস, হাতি নিকটেই ছিলো এবং সে সাহায্য করতে এগিয়ে আসে!
বাজারে কতোকিছু দেখার ও করার আছে। তুমি বাজারে কী কী দেখতে পাও?
বিড়াল ও কুকুরের আনকোরা নতুন টুপি আছে! কিন্তু তাদের টুপিগুলো বাতাসে উড়ে হ্রদে গিয়ে পড়ার পর তারা কী করে? আমরা আশা করতে পারি, তাদের কোনো তৃষ্ণার্ত বন্ধু আশেপাশেই আছে।
বিড়াল ও কুকুর ক্ষুধার্ত। কিন্তু তাদের সুস্বাদু আলু পালিয়ে বেড়ালে তারা কিভাবে খাবে?
কুকুর বিড়ালকে কোথাও খুঁজে পাচ্ছে না। আরে, দেখো, গাছে ওটা কী?
সমীর ক্ষুধার্ত কিন্তু কী খাবার আছে? তার পরিবার যে খাবারের কথা বলবে তা কি সে অনুমান করতে পারে?
একদিন মালু দাদিমার সবজি বাগান থেকে আলু আনতে গেলো। কিন্তু সে আলু খুঁজে পেলো না। কালু তাকে আলু খুঁজতে সাহায্য করলো।
By navigating this website, you agree to the storing of cookies on your device to enhance site navigation and analyze site usage.